আলেপ্পো মুক্তি ইরান, সিরিয়া ও রাশিয়ারই বিজয়: আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i28927-আলেপ্পো_মুক্তি_ইরান_সিরিয়া_ও_রাশিয়ারই_বিজয়_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পো শহর মুক্ত করা শুধু তার দেশের বিজয় নয় বরং তা ইরান ও রাশিয়ারও বিজয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৬ ১৬:০৭ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট আসাদ এবং হোসেইন জাবেরি আনসারি
    প্রেসিডেন্ট আসাদ এবং হোসেইন জাবেরি আনসারি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পো শহর মুক্ত করা শুধু তার দেশের বিজয় নয় বরং তা ইরান ও রাশিয়ারও বিজয়।

দামেস্ক সফররত ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট আসাদ এ মন্তব্য করেন। পাশাপাশি তিনি আরো বলেন, আলেপ্পোর মুক্তি শুধু সন্ত্রাসীদের পরাজয় নয়; এ পরাজয় তাদের সমর্থক ও পৃষ্ঠপোষকদেরও।

বাশার আসাদ আলেপ্পো মুক্তির প্রশংসা করে বলেন, “এই সফলতা সিরিয়ায় সন্ত্রাসবাদ অবসানের দিকে নিয়ে যাবে এবং চলমান যুদ্ধ বন্ধের সঠিক পরিবেশ তৈরি করবে।”

বৈঠকে জাবেরি আনসারি বলেন, ইরান ও সিরিয়ার কৌশলগত সম্পর্ক দু দেশকে শক্তিশালী করেছে এবং বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় আঞ্চলিক দেশকে সাহায্য করেছে। এছাড়া, সিরিয়ার চলমান সংকট ও সন্ত্রাসবাদ-বিরোধী কূটনৈতিক তৎপরতা নিয়ে তিনি প্রেসিডেন্ট আসাদকে ব্রিফ করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২