ইসরাইলি সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনি কিশোরের মৃত্যু
https://parstoday.ir/bn/news/west_asia-i29047-ইসরাইলি_সেনাদের_গুলিতে_আহত_ফিলিস্তিনি_কিশোরের_মৃত্যু
জর্দান নদীর পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে দুই মাস আগে ইসরাইলি সেনাদের গুলিতে আহত এক ফিলিস্তিনি কিশোর হাসপাতালে মারা গেছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লা’র একটি হাসপাতালে শুক্রবার ১৬ বছর বয়সি ফারেস জিয়াদ আল-বাইদ মৃত্যুবরণ করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৬ ০৩:৪০ Asia/Dhaka
  • শুক্রবার জালাজোন শরণার্থী শিবিরে বাইদের জানাযা ও দাফন সম্পন্ন হয়
    শুক্রবার জালাজোন শরণার্থী শিবিরে বাইদের জানাযা ও দাফন সম্পন্ন হয়

জর্দান নদীর পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে দুই মাস আগে ইসরাইলি সেনাদের গুলিতে আহত এক ফিলিস্তিনি কিশোর হাসপাতালে মারা গেছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লা’র একটি হাসপাতালে শুক্রবার ১৬ বছর বয়সি ফারেস জিয়াদ আল-বাইদ মৃত্যুবরণ করেন।

গত ১৫ অক্টোবর জালাযোন শরণার্থী শিবিরে এক সংঘর্ষে ইসরাইলি পুলিশ বাইদের মাথায় গুলি করে। গত বছর ইহুদিবাদী সেনাদের গুলিতে নিহত ১৩ বছরের কিশোর আহমাদ শারাকা’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনিরা মিছিল বের করলে ওই সংঘর্ষ শুরু হয়েছিল।

জেরুজালেম আল-কুদসের কাফার আকাব এলাকায় দখলদার ইসরাইলি সেনাদের গুলিতে ১৮ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর আহমাদ আল-খারুবি নিহত হওয়ার একদিন পর হাসপাতালে বাইতের মৃত্যু হলো।

এর চারদিন আগে পশ্চিম তীরের রামাল্লায় আরেক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছিল মানবতার শত্রু  ইসরাইলি সেনারা। ১৯ বছর বয়সি আহমেদ হাজেম রিমাউয়ি নামের ওই কিশোর মাত্র দুই মাস আগে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছিল বলে তার বাবা জানিয়েছেন।

গত বছরের অক্টোবরে আল-কুদস ইন্তিফাদা আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী সেনাদের হাতে অন্তত ২৭০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪