আলেপ্পোর পর হোমসের দিকে নজর দিয়েছে সিরিয়ার বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i29104-আলেপ্পোর_পর_হোমসের_দিকে_নজর_দিয়েছে_সিরিয়ার_বাহিনী
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো মুক্ত করার পর দেশটির সামরিক বাহিনী এখন হোমস প্রদেশে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই জোরদার করার পরিকল্পনা নিয়েছে। হোমস হচ্ছে সিরিয়ার দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৬ ১৫:১৬ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো মুক্ত করার পর দেশটির সামরিক বাহিনী এখন হোমস প্রদেশে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই জোরদার করার পরিকল্পনা নিয়েছে। হোমস হচ্ছে সিরিয়ার দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর।

আলেপ্পো শহরের পতনের পর সিরিয়ার সেনাবাহিনীর মনোবল যখন তুঙ্গে রয়েছে তখন তারা হোমস শহর মুক্ত করার অভিযান চালাতে যাচ্ছে। সরকারি বাহিনী এরইমধ্যে আজ (শনিবার) হোমসের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা মুক্ত করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি অবস্থান হচ্ছে কুবা পাহাড় ও হোমস প্রদেশের রাজধানীর চারপাশের কয়েকটি চেকপয়েন্ট। সেনা অভিযানের মুখে সন্ত্রাসীরা পাশের খাত্তাব গ্রামে গিয়ে আশ্রয় নেয়। সামরিক সূত্র বলছে, আজকের অভিযানে অন্তত ৪০ সন্ত্রাসী নিহত হয়েছে।

এছাড়া, হোমস শহরের ৭৫ কিলোমিটার পূর্বে জুবাল জারাহ এলাকায় সন্ত্রাসীদের একটি হামলা প্রতিহত করেছে সিরিয়ার সেনারা। এ সময় সন্ত্রাসীদের শীর্ষ পর্যায়ের কমান্ডার আবু বকর হালকায়াসহ ২০ সন্ত্রাসী নিহত হয় বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সাংস্থা সানা জানিয়েছে।

এর পাশাপাশি হোমস শহরের উত্তর-উপকণ্ঠে সরকারি সেনাদের সঙ্গে উগ্র আহরার আশ-শাম ও ফতেহ আশ-শামের সন্ত্রাসীদের সংঘর্ষ হয়েছে। সেখানেও বহু সন্ত্রাসী মারা গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪