মসুলে প্রচণ্ড সংঘর্ষ: নিহত প্রায় ৯৭ দায়েশ সন্ত্রাসী
https://parstoday.ir/bn/news/west_asia-i29248-মসুলে_প্রচণ্ড_সংঘর্ষ_নিহত_প্রায়_৯৭_দায়েশ_সন্ত্রাসী
ইরাকের যৌথ বাহিনীর কমান্ডার এক বিবৃতিতে বলেছেন, মসুলে দায়েশের সঙ্গে সেনাবাহিনীর তুমুল লড়ায়ে প্রায় ৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৬ ১০:১৫ Asia/Dhaka
  • মসুলে প্রচণ্ড সংঘর্ষ: নিহত প্রায় ৯৭ দায়েশ সন্ত্রাসী

ইরাকের যৌথ বাহিনীর কমান্ডার এক বিবৃতিতে বলেছেন, মসুলে দায়েশের সঙ্গে সেনাবাহিনীর তুমুল লড়ায়ে প্রায় ৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

তিনি আরো  জানিয়েছেন, মসুলের দক্ষিণ-পূর্বাঞ্চলে উদ্ধারকৃত তিনটি এলাকায় ফের দায়েশ সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে দেশটির সেনাবাহিনী। ওই লড়াইয়ে ৫১ সন্ত্রাসী নিহত হওয়া ছাড়াও তাদের বোমা পেতে রাখা চারটি গাড়ি ও তিনটি সাজোয়া যান ধ্বংস করে দেয়া হয়েছে।

ইরাকের যৌথ বাহিনীর কমান্ডার তার বিবৃতিতে আরো জানিয়েছেন, গতকাল (রবিবার) বিমান বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আল ওয়াহদে এলাকায় একটি ভবনে হামলা চালিয়ে প্রায় ২৫ দায়েশ সন্ত্রাসীকে হত্যা করেছে। ইরাকি সেনাবাহিনীর ওপর হামলা চালানোর প্রস্তুতি নেয়ার জন্য ওই ভবনে সন্ত্রাসীরা অবস্থান করছিল। #

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/২৬