আবার বোমায় কাঁপল বাগদাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i29686-আবার_বোমায়_কাঁপল_বাগদাদ
ইরাকের রাজধানী বাগদাদে আবারো বোমা হামলার ঘটনা ঘটেছে এবং এতে অন্তত ১৮ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে। মধ্য বাগদাদের একটি মার্কেটে দুটি বোমার বিস্ফোরণ হলে এসব মানুষ হতাহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৬ ০৯:৩৯ Asia/Dhaka
  • আবার বোমায় কাঁপল বাগদাদ

ইরাকের রাজধানী বাগদাদে আবারো বোমা হামলার ঘটনা ঘটেছে এবং এতে অন্তত ১৮ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে। মধ্য বাগদাদের একটি মার্কেটে দুটি বোমার বিস্ফোরণ হলে এসব মানুষ হতাহত হয়।

ইরাকের আরবি ভাষার স্যাটেোইট টিভি চ্যানেল আস-সুমারিয়া জানিয়েছে, মধ্য বাগদাদের আস-সিনেক মার্কেটে প্রথম বোমার বিস্ফোরণ ঘটলে সেখানে উদ্ধারকারী দল যায়, তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। কারা এ বোমা হামলা চালিয়েছে তা এখনো জানা যায় নি। তবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সাধারণত এ ধরনের বোমা হামলার দায় স্বীকার করে থাকে।

দায়েশ সন্ত্রাসীদের হাত থেকে যখন ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল উদ্ধারের অভিযান চলছে তখন রাজধানী বাগদাদে নতুন এ বোমা হামলা হলো। ধারণা করা হচ্ছে- মসুল উদ্ধার করা সম্ভব হলে দায়েশ সন্ত্রাসীরা ইরাক থেকে নির্মূলের মুখোমুখি হবে। এ কারণে সন্ত্রাসীরা মরিয়া হয়ে উঠেছে এবং প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদিসহ দেশটির শীর্ষ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা মসুল উদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করে আসছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১