যুদ্ধবিরতির মধ্যেই সিরিয়ার তারতুসে বোমা হামলা
-
ফাইল ফটো
সিরিয়ায় যখন তৃতীয় দিনের মতো যুদ্ধবিরতি চলছে তখন দেশটির বন্দরনগরী তারতুসে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত ও বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তারতুস শহরের নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামানোর পর তাদের কাছে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে দুই সেনা মারা যায়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয় নি।
সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের পর দেশটির পরিস্থিতি জটিল না করার জন্য হুঁশিয়ার করেছে রাশিয়া। এছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতিকে অনুমোদন দিয়ে সর্বসম্মতভাবে একটি প্রস্তাবও গ্রহণ করা হয়েছে।
তারতুস শহরে রাশিয়ার একটি সামরিক ঘাঁটি রয়েছে। ২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর এ পর্যন্ত শহরটিতে তেমন কোনো বড় সহিংসতার ঘটনা ঘটে নি। তবে গত মে মাসে এ শহরে হঠাৎ করে কিছু সহিংসতার ঘটনা ঘটে এবং বেশকিছু মানুষ মারা যায়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১