দায়েশ হটিয়ে মসুলের কাছে আরো ৩ এলাকা মুক্ত করল ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i29818-দায়েশ_হটিয়ে_মসুলের_কাছে_আরো_৩_এলাকা_মুক্ত_করল_ইরাকি_বাহিনী
ইরাকের স্পেশাল অপারেশন ফোর্সেস তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে হটিয়ে দিয়ে মসুলের কাছাকাছি আরো তিনটি এলাকা পুরোপুরি মুক্ত করেছে। ইরাকে তাকফিরিদের শেষ শক্তিশালী ঘাঁটি হলো মসুল এবং এ তিন এলাকা মুক্ত করার অভিযানে দেশটির সরকারপন্থি যোদ্ধারাও যৌথ ভাবে অংশ নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০১, ২০১৭ ১৮:১৬ Asia/Dhaka
  • দায়েশ হটিয়ে মসুলের কাছে আরো ৩ এলাকা মুক্ত করল ইরাকি বাহিনী

ইরাকের স্পেশাল অপারেশন ফোর্সেস তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে হটিয়ে দিয়ে মসুলের কাছাকাছি আরো তিনটি এলাকা পুরোপুরি মুক্ত করেছে। ইরাকে তাকফিরিদের শেষ শক্তিশালী ঘাঁটি হলো মসুল এবং এ তিন এলাকা মুক্ত করার অভিযানে দেশটির সরকারপন্থি যোদ্ধারাও যৌথ ভাবে অংশ নিয়েছে।

ইরাকের নিনেভা অপারেশন বাহিনীর কমান্ডার জেনারেল আবদুল আমির রশিদ ইয়ারাল্লা জানান, আজ(রোববার) আল-কারামা এলাকা মুক্ত করেছে বিশেষ বাহিনী। প্রচণ্ড লড়াইয়ের পর এ এলাকা মুক্ত করা হয় বলে খবর দিয়েছে আরবিভাষী টেলিভিশন নেটওয়ার্ক আল-সুমারিয়া।

লড়াইয়ে অনেক দায়েশ নিহত এবং তাদের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।

এ ছাড়া, ইরাকি বিশেষ বাহিনী এর আগে ইউনুস আস-সাবাভি এবং ইয়াফা এলাকা পুরোপুরি মুক্ত করে। এ দুই এলাকা মসুলের পূর্বাঞ্চলে এবং রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার উত্তর অবস্থিত।

ইরাকের ফেডারেল পুলিশ বাহিনী মসুলের দক্ষিণপূর্বে অবস্থিত কৌশলগত নম্বর ৬০ সড়কের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১