সিরিয়ায় সেনাবাহিনীর হামলায় বহু দায়েশ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i29839-সিরিয়ায়_সেনাবাহিনীর_হামলায়_বহু_দায়েশ_সন্ত্রাসী_নিহত
সিরিয়ার হোমস ও দেইর আয-যোর প্রদেশে সেনা অভিযানে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বহু সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০২, ২০১৭ ০৬:১৯ Asia/Dhaka
  • সিরিয়ায় সেনাবাহিনীর হামলায় বহু দায়েশ সন্ত্রাসী নিহত

সিরিয়ার হোমস ও দেইর আয-যোর প্রদেশে সেনা অভিযানে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বহু সন্ত্রাসী নিহত হয়েছে।

দেশটির সেনা সূত্র জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে দায়েশের বেশ কয়েকটি অবস্থান ও সরবরাহ লাইনে চালানো হামলায় বহু জঙ্গি নিহত হয়েছে। রোববার চালানো এসব অভিযানে  দায়েশের বেশ কিছু সাঁজোয়া যান ও বুলডোজার ধ্বংস হয়েছে।  এ ছাড়া,  সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশেও সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে অন্তত ২০ দায়েশ জঙ্গি নিহত হয়েছে।

সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে শুক্রবার থেকে দেশব্যাপী যুদ্ধবিরতি পালন শুরু হয়। তবে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ এবং জাবহাত ফতেহ আশ-শামকে যুদ্ধবিরতির আওতার বাইরে রাখা হয়েছে।

রাশিয়া অভিযোগ করেছে, সরকার বিরোধী বিদ্রোহীরা বহুবার এ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতি তদারকি বিষয়ক রাশিয়ার একটি পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে,  যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত সিরিয়ার সেনা অবস্থানে ২১ বার রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২