বাগদাদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা: ঝরে গেল আরো ৩৫ তাজা প্রাণ
https://parstoday.ir/bn/news/west_asia-i29926-বাগদাদে_ভয়াবহ_আত্মঘাতী_বোমা_হামলা_ঝরে_গেল_আরো_৩৫_তাজা_প্রাণ
ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত সাদর সিটিতে শক্তিশালী গাড়িবোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ৬১ জন আহত হয়েছে। সোমবার সাদর সিটির একটি ব্যস্ত চত্বরে এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০১৭ ০৩:৩৭ Asia/Dhaka
  • বাগদাদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা: ঝরে গেল আরো ৩৫ তাজা প্রাণ

ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত সাদর সিটিতে শক্তিশালী গাড়িবোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ৬১ জন আহত হয়েছে। সোমবার সাদর সিটির একটি ব্যস্ত চত্বরে এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

হতাহতদের মধ্যে বহু মানুষ ছিলেন দিনমজুর। তারা কাজের সন্ধানে ওই চত্বরে নিয়োগদাতাদের জন্য অপেক্ষা করছিলেন।

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।  সংঘর্ষপীড়িত ইরাকে মাঝেমধ্যেই বেসামরিক নাগরিকদের টার্গেট করে এরকম পাশবিক হামলা চালায় দায়েশ।

এর আগে শনিবার বাগদাদের তিনটি এলাকায় আলাদা তিন বোমা হামলায় ২৯ ব্যক্তি নিহত হয়। এছাড়া, রোববার ইরাকের নাজাফ শহরের কাছে একটি থানায় চালানো হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত হন।  দু’টি হামলারই দায় স্বীকার করে দায়েশ।

২০১৪ সালের মাঝামাঝি সময়ে ইরাকের একটি বড় অংশ দখল করে নেয় এই উগ্র জঙ্গি গোষ্ঠী। এরপর থেকে তারা এ ধরনের মানবতা বিরোধী হামলা চালিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে। জাতিসংঘ জানিয়েছে, শুধুমাত্র ২০১৬ সালে ইরাক জুড়ে চালানো সন্ত্রাসী হামলায় ১২,০৩৮ ব্যক্তি নিহত ও ১৪,৪১১ জন আহত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩