২০১৬ সালে ইরাকে সহিংসতায় মারা গেছে ৭০০০
https://parstoday.ir/bn/news/west_asia-i30022-২০১৬_সালে_ইরাকে_সহিংসতায়_মারা_গেছে_৭০০০
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সহিংসতায় ২০১৬ সালে ইরাকে অন্তত ৬,৮৭৮ জন নিহত হয়েছে। জাতিসংঘের সহযোগী মিশন এই তথ্য দিয়েছে। এছাড়া, ২০১৬ সালে ইরাকে সহিংসতায় আহত হয়েছে ১২,৩৮৮ জন বেসামরিক নাগরিক।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০১৭ ২২:০৪ Asia/Dhaka
  • ইরাকে সহিংসতা
    ইরাকে সহিংসতা

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সহিংসতায় ২০১৬ সালে ইরাকে অন্তত ৬,৮৭৮ জন নিহত হয়েছে। জাতিসংঘের সহযোগী মিশন এই তথ্য দিয়েছে। এছাড়া, ২০১৬ সালে ইরাকে সহিংসতায় আহত হয়েছে ১২,৩৮৮ জন বেসামরিক নাগরিক।  

জাতিসংঘের সহযোগী মিশন বলেছে, তাদের হিসাবে এটা মৃত্যুর সর্বনিম্ন সংখ্যা; এর  বাইরে সহিংসতা কবলিত এলাকাগুলোতে মৃত্যুর প্রকৃত সংখ্যা সঠিকভাবে যাচাই করা যায় নি। এছাড়া, যেসব মানুষ আহত হয়ে মারা গেছে কিংবা ঘরবাড়ি ছাড়া হয়ে অথবা খাদ্য, পানি, ওষুধ এবং স্বাস্থ্যসেবার অভাবে মারা গেছে তাদের সব হিসাব এর মধ্যে যুক্ত হয় নি। পাশাপাশি আনবার প্রদেশে মে, জুলাই, আগস্ট ও ডিসেম্বর মাসের মৃত্যুর হিসাব অন্তর্ভুক্ত করা হয় নি।   

এর আগে, জাতিসংঘের হিসাব অনুযায়ী ২০১৫ সালে ইরাকে সহিংসতায় মারা যায় ৭,৫১৫ জন। সন্ত্রাসীরা সাম্প্রতিক মাসগুলোতে আবার তাদের সহিংসতা বাড়িয়েছে। ইরাকি বাহিনীর কাছে দায়েশ সন্ত্রাসীরা যে একের পর এক পরাজয় বরণ করছে তার প্রতিশোধ নেয়ার জন্য তারা বেসামরিক লোকজনের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩