সিরিয় সীমান্তের কাছে ৭ গ্রাম মুক্ত করল ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i30256-সিরিয়_সীমান্তের_কাছে_৭_গ্রাম_মুক্ত_করল_ইরাকি_বাহিনী
ইরাকের সেনাবাহিনী সিরিয়া সীমান্তের কাছাকাছি সাতটি গ্রাম দায়েশের দখল থেকে মুক্ত করেছে। ইরাকি বাহিনীর এ সাফল্যের খবর আজ (শুক্রবার) প্রকাশ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৭ ১৪:২০ Asia/Dhaka
  • সিরিয় সীমান্তের কাছে ৭ গ্রাম মুক্ত করল ইরাকি বাহিনী

ইরাকের সেনাবাহিনী সিরিয়া সীমান্তের কাছাকাছি সাতটি গ্রাম দায়েশের দখল থেকে মুক্ত করেছে। ইরাকি বাহিনীর এ সাফল্যের খবর আজ (শুক্রবার) প্রকাশ করা হয়েছে।

রাওয়া, আনাহ্‌ এবং আল-কাইম শহরকে মুক্ত করার চলমান অভিযানের অংশ হিসেবে এ সাত গ্রামকে মুক্ত করা হয়। ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির জনবহুল এ এলাকাগুলোই হলো দায়েশের শেষ শক্তিশালী ঘাঁটি। এছাড়া ইরাকি বাহিনী আল-সাগরার উপকণ্ঠে পৌঁছে গেছে বলেও দেশটির সামরিক সূত্র থেকে জানানো হয়েছে।

ইরাকি বাহিনী এরইমধ্যে ফালুজার হিত এবং প্রাদেশিক রাজধানী রামাদিকে মুক্ত করেছে। এছাড়া, গত বছরের ১৭ অক্টোবর থেকে উত্তরাঞ্চলীয় নগরী মসুল মুক্ত করার অভিযান শুরু করা হয়েছে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে এ নগরী দখল করেছিল দায়েশ।#

পার্সটুডে/মূসা রেজা/৫