আকস্মিক ঘোষণা: ইরাক থেকে সেনা ফিরিয়ে নেবে তুরস্ক
-
ইরাক সফররত তুর্কি প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হচ্ছে
ইরাকের ভূখণ্ডে মোতায়েন সেনা ফিরিয়ে নিতে সম্মত হয়েছে তুরস্ক সরকার। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি জানিয়েছেন, এ বিষয়ে তুরস্কের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তার প্রশাসন।
দু দিনের সফরে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাগদাদ পৌঁছে এবাদির সঙ্গে বৈঠকে করেন। এরপরই এবাদি সেনা প্রত্যাহারের বিষয়ে তুরস্কের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা ঘোষণা করেন।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রী এবাদির এ ঘোষণা সম্প্রচার করেছে তবে বিষয়টি বিস্তারিত কিছু বলে নি। এর আগে ইরাকে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফারুক কেইমাকচি টুইটার বার্তায় জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ইলদিরিমের এ সফরের মধ্যদিয়ে বাগদাদের সঙ্গে আংকারার সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হবে।
তুরস্ক ২০১৫ সালের ডিসেম্বর মাসে ইরাকের মসুল শহরের কাছে বাশিকা ক্যাম্পে ৫০০ সেনা মোতায়েন করে তুরস্ক। কিন্তু বিনা অনুমতিতে এসব সেনা মোতায়েনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে ইরাক। এবাদির সরকার বার বার বলেছে, তুরস্ক বিনা অনুমতিতে সেনা মোতায়েন করে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। সে কারণে অবশ্যই তুরস্ক সরকারকে এসব সেনা ফেরত নিতে হবে। কিন্তু তুরস্ক দাবি করে আসছিল-উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এসব সেনা মোতায়েন করা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭