ফিলিস্তিনি ট্রাক চালকের লাশ ফেরত দেবে না ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i30487-ফিলিস্তিনি_ট্রাক_চালকের_লাশ_ফেরত_দেবে_না_ইহুদিবাদী_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইল বলেছে, অধিকৃত বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমে ট্রাক অভিযানে জড়িত ফিলিস্তিনির লাশ তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে না।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ০৯, ২০১৭ ১৩:২৯ Asia/Dhaka
  • ফিলিস্তিনি ট্রাক চালকের লাশ ফেরত দেবে না ইহুদিবাদী ইসরাইল

ইহুদিবাদী ইসরাইল বলেছে, অধিকৃত বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমে ট্রাক অভিযানে জড়িত ফিলিস্তিনির লাশ তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে না।

ইহুদিবাদী ইসরাইলের গণ নিরাপত্তা বিষয়কমন্ত্রী গিলাদ আরদেন বলেছেন, ইসরাইলের নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনি ট্রাক চালকের লাশ দাফন করবে। কবরে তার পরিবার বা সমর্থকদের যেতে যেতে দেয়া হবে না।

গতকাল ফিলিস্তিনি ট্রাক চালকের প্রতিরোধ অভিযানে চার ইহুদিবাদী সেনাসহ ছয় ইসরাইলি নিহত হয়েছে এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছে। বায়তুল মোকাদ্দাসের দক্ষিণের একটি উপশহরে এ অভিযান চালানো হয়। সংগ্রামী এ ফিলিস্তিনি ট্রাক নিয়ে এ অভিযান পরিচালনা করে এবং এটি একদল ইহুদিবাদী সেনার ওপর উঠিয়ে দিলে হতাহতের এ ঘটনা ঘটে। এ সময় ইহুদিবাদী সেনারা ট্রাক লক্ষ্য গুলি চালালে ওই ফিলিস্তিনি শহীদ হন।

শহীদ এ ফিলিস্তিনর নাম ফাদি আল-কানবার বলে ফিলিস্তিন সূত্রগুলো থেকে জানানো হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৯