বাগদাদে ধারাবাহিক বোমা হামলা: ৬ নিহত, অনেক আহত
জানুয়ারি ২৪, ২০১৭ ১৪:০৬ Asia/Dhaka
ইরাকের রাজধানী বাগদাদে আজ(মঙ্গলবার) ধারাবাহিক বিস্ফোরণে অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছে অনেকে।
ইরাকের আস-সুমারিয়াহ্ চ্যানেল জানিয়েছে, বাগদাদে আজ ধারাবাহিক তিনটি বিস্ফোরণের পর হতাহতের এ সব ঘটনা ঘটেছে।
এখনো কেউ এ সব বিস্ফোরণে দায়-দায়িত্ব স্বীকার করে নি। অবশ্য গত কয়েক দিন ধরে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বাগদাদে প্রায় দৈনিকই বোমা হামলা চালিয়েছে। উত্তরাঞ্চলীয় নগরী মসুলে চলমান দায়েশ বিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ সব ন্যাক্কারজনক বোমা হামলা চালানো হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৪
ট্যাগ