মসুলের উত্তরে কৌশলগত ২ গ্রাম মুক্ত করল ইরাকি বাহিনী
ইরাকের সেনাবাহিনী কৌশলগত নগরী মসুলের উত্তরে দু’টি গ্রাম মুক্ত করেছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট এবং কুর্দি পেশমার্গা যোদ্ধাদের সমর্থনে দেশটির সরকারি বাহিনীর চলমান মসুল অভিযানের অংশ হিসেবে এ গ্রাম দু’টি মুক্ত করা হয়।
লে. কর্নেল দিয়া লাতফা জানান, গতকাল সকালে ইরাকের নবম সাঁজোয়া ডিভিশন গ্রাম দু’টির দিকে এগিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর গ্রাম দু’টিকে দায়েশের কবল থেকে মুক্ত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশেপাশের গ্রামগুলোতে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের এখনো বিক্ষিপ্ত লড়াই চলছে।
এদিকে, একই দিনে দজলা নদীর কাছে এবং পশ্চিম মসুলে দায়েশ অবস্থানে হামলা করেছে ইরাকি বাহিনী। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে নতুন অভিযান শুরুর প্রস্তুতি হিসেবে এ হামলা চালানো হয়। #
পার্সটুডে/মূসা রেজা/২৭