ইরাকি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬০ দায়েশ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i31963-ইরাকি_বাহিনীর_সঙ্গে_সংঘর্ষে_৬০_দায়েশ_সন্ত্রাসী_নিহত
ইরাকের দুটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অন্তত ৬০ সন্ত্রাসী মারা গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৭ ১৫:২৩ Asia/Dhaka
  • দায়েশ সন্ত্রাসীদের ফাইল ফটো
    দায়েশ সন্ত্রাসীদের ফাইল ফটো

ইরাকের দুটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অন্তত ৬০ সন্ত্রাসী মারা গেছে।

মসুল মুক্তি অভিযানের কমান্ডার আবদুল আমির ইয়ারাল্লাহর দেয়া তথ্য অনুসারে, ইরাকি বিমান বাহিনীর হামলায় মসুলের তিনটি গ্রামে ৪২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এসব সন্ত্রাসী আকস্মিক হামলা চালানোর জন্য নেইনাভা প্রদেশের মুসল শহরের পশ্চিমে খায়বারাত, আলাবায়েহ ও আল-মাহলাবায়েহ গ্রামে অপেক্ষা করছিল। এছাড়া, সালাহউদ্দিন প্রদেশের পূর্ব এলাকায় ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ১৮ জন তাকফিরি সন্ত্রাসী নিহত ও ২১ জন আহত হয়েছে।

এদিকে, পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৬ সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকটি ক্যাম্প ধ্বংস হয়েছে বলে দাবি করেছে জোট।

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল মুক্তির জন্য যখন ইরাকের সামরিক বাহিনী দীর্ঘ অভিযান চালাচ্ছে তখন এসব সংঘর্ষের খবর এল। এরইমধ্যে কৌশলগত দিকে দিয়ে গুরুত্বপূর্ণ এ শহরের বিরাট এলাকা মুক্ত করা সম্ভব হয়েছে। সেসব জায়গায় জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে।#            

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮