বাহরাইনের প্রবীণ ধর্মীয় নেতা ঈসা কাসিমকে আবার আদালতে যেতে হবে
https://parstoday.ir/bn/news/west_asia-i32075-বাহরাইনের_প্রবীণ_ধর্মীয়_নেতা_ঈসা_কাসিমকে_আবার_আদালতে_যেতে_হবে
বাহরাইনের শীর্ষ পর্যায়ের প্রবীণ আলেম শেখ ঈসা কাসিমকে আবারো আদালতে হাজিরা দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি তাকে নতুন শুনানির জন্য আদালতে যেতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৭ ১৭:০৮ Asia/Dhaka
  • শেখ ঈসা কাসিম
    শেখ ঈসা কাসিম

বাহরাইনের শীর্ষ পর্যায়ের প্রবীণ আলেম শেখ ঈসা কাসিমকে আবারো আদালতে হাজিরা দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি তাকে নতুন শুনানির জন্য আদালতে যেতে হবে।

আজ (সোমবার) আদালতে শেখ ঈসা কাসিমের অনুপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শীর্ষ এ আলেমের অনুপস্থিতিতে শুনানি হলেও আদালত এলাকায় নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, আজকের শুনানির আগে রাজধানী মানামার কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া, গতরাতে শেখ ঈসা কাসিমের সমর্থনে রাজধানীর ৪৮টি স্থানে অন্তত দেড় লাখ মানুষের সমাবেশ হয়। সমাবেশে অংশ নেয়া লোকজন শীর্ষ এ আলেমের ছবি সংবলিত ব্যানার বহন করেন এবং তার পক্ষে নানা স্লোগান দেন। বিক্ষোভকারীদের ওপর আলে খলিফা সরকারের বাহিনী টিয়ারগ্যাস ছোঁড়ে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য হামলা চালায়।     

গত বছরের ২০ জুন বাহরাইনের রাজতান্ত্রিক সরকার শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার ঘোষণা দেয়। প্রবীণ এ আলেম বিদেশিদের স্বার্থে কাজ করছেন এবং দেশে সাম্প্রদায়িকতা ছড়ানোর কাজে তিনি তার অবস্থান ও মর্যাদাকে ব্যবহার করছেন বলে অভিযোগ আনা হয়। তবে শেখ কাসিম এ দাবিকে ভিত্তিহীন বলে তা অস্বীকার করেছেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০