সিরিয়ায় দায়েশ অবস্থানে হামলা করল রাশিয়া থেকে উড়ে যাওয়া বিমান
https://parstoday.ir/bn/news/west_asia-i32109-সিরিয়ায়_দায়েশ_অবস্থানে_হামলা_করল_রাশিয়া_থেকে_উড়ে_যাওয়া_বিমান
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অবস্থানের ওপর হামলা করেছে রাশিয়া থেকে উড়ে যাওয়া দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। গতকাল এ হামলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ৩১, ২০১৭ ১৪:২৫ Asia/Dhaka
  • সিরিয়ায় দায়েশ অবস্থানে হামলা করল রাশিয়া থেকে উড়ে যাওয়া বিমান

সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অবস্থানের ওপর হামলা করেছে রাশিয়া থেকে উড়ে যাওয়া দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। গতকাল এ হামলা হয়েছে।

সিরিয়ার দেইর আজ জোরে প্রদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দায়েশের অস্ত্র এবং গোলাবারুদের গুদামে হামলা চালানো হয়েছে।

হামলায় ছয়টি তু-২২এমথ্রি বোমারু অংশ নিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনে দায়েশের দুটি কমান্ড সেন্টার এবং অস্ত্র গুদাম ধ্বংস করা হয়েছে। বোমারু বিমান বহরকে  সিরিয়ার খামেইমিম বিমান ঘাঁটি থেকে দুটি রুশ যুদ্ধবিমান নিরাপত্তা দিয়েছে। অভিযান শেষে বহরের ছয়টি বোমারু বিমানই রাশিয়ার ঘাঁটিতে ফিরে এসেছে।#  

পার্সটুডে/মূসা রেজা/৩১