ইরান নিয়ে ট্রাম্পের দেয়া বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করল ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i32281-ইরান_নিয়ে_ট্রাম্পের_দেয়া_বক্তব্যে_তীব্র_ক্ষোভ_প্রকাশ_করল_ইরাক
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাক সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির দপ্তর। ট্রাম্প বলেছেন, প্রতিবেশী ইরাকের বিষয়ে ইরানই সব কিছু করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০১৭ ১৩:৫৮ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাক সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির দপ্তর। ট্রাম্প বলেছেন, প্রতিবেশী ইরাকের বিষয়ে ইরানই সব কিছু করছে।

গত বুধবার ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, “ইরান খুব দ্রুতই ইরাকের বিভিন্ন বিষয়ে কর্তৃত্ব নিয়ে নিচ্ছে।” ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সা’দ আল-হাদিসি কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, “ইরাক হচ্ছে একটি স্বাধীন দেশ এবং অন্য কোনো দেশ দ্বারা প্রভাবিত নয়। ইরাক যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন তা স্বাধীনভাবেই নেয়, ইরাক কাজ করছে স্বচ্ছ ও স্বাধীনভাবে। প্রতিবেশী দেশসহ বিশ্বের বহু দেশের সঙ্গে ইরাকের সম্পর্ক রয়েছে তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই সম্পর্ক কোনোভাবেই ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি অবহেলা প্রদর্শন করতে পারে না।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩