দায়েশ প্রধানের চলাফেরা পর্যবেক্ষণ করা হচ্ছে: ইরাকি প্রধানমন্ত্রী
-
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান আবু বকর আল-বাগদাদির চলাফেরা তার সরকার পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, আবু বকর নিঃসঙ্গ হয়ে পড়েছেন।
হায়দার আল-এবাদি বলেন, “বাগদাদি এখন প্রায় একদম একা হয়ে পড়েছেন। এখন তার আস্থাভাজন অনেক লোক নেই। তিনি এখন অনেকটা বিচ্ছিন্ন, তার চলাফেরা আমরা পর্যবেক্ষণ করছি।” ফ্রান্সের টেলিভিশন চ্যানেল-২৪ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
ইরাকি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, বাগদাদ খুব সাদাসিধেভাবে চলাফেলা করছেন। অন্য সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ এখন খুব কম হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে বলতে গেলে যোগাযোগ নেই। তবে বাগদাদির অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছুই তিনি বলতে চান নি। বাগদাদি এখনো কী ইরাকের উত্তরাঞ্চলীয় মুসল শহরে অবস্থান করছন কিনা -এমন এক প্রশ্নের জবাবে হায়দার আল-এবাদি হেসে ওঠেন এবং বলেন-“আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। তিনি বলেন, সাম্প্রতিক অভিযানগুলোতে বাগদাদির বেশিরভাগ সহযোগী মারা গেছে। ফ্রান্স-২৪ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাতটি মুসলিম দেশের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞার নিন্দা জানান এবাদি। তিনি বলেন, কোনো দেশের জনগণকে অপমান করার অধিকার কারো নেই।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭