সিরিয়ায় পলায়নরত ৫০ ‘আইএস’ জঙ্গি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i32934-সিরিয়ায়_পলায়নরত_৫০_আইএস’_জঙ্গি_নিহত
ইরাকের তাল আফার শহর থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়ার সময় উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের প্রায় ২০০ জঙ্গির গতিরোধ করেছে হাশদ আশ-শাবি খ্যাত ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ। এই বাহিনীর মুখপাত্র আহমেদ আল-আসাদি জানিয়েছেন, তাল আফার থেকে পালিয়ে যাওয়ার লক্ষ্যে সন্ত্রাসীরা বহু ট্যাংক নিয়ে যাত্রা শুরু করেছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ০৬:১০ Asia/Dhaka
  • সিরিয়ায় পলায়নরত ৫০ ‘আইএস’ জঙ্গি নিহত

ইরাকের তাল আফার শহর থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়ার সময় উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের প্রায় ২০০ জঙ্গির গতিরোধ করেছে হাশদ আশ-শাবি খ্যাত ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ। এই বাহিনীর মুখপাত্র আহমেদ আল-আসাদি জানিয়েছেন, তাল আফার থেকে পালিয়ে যাওয়ার লক্ষ্যে সন্ত্রাসীরা বহু ট্যাংক নিয়ে যাত্রা শুরু করেছিল।

তারা সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ ট্যাংক থেকে পিএমইউ’র অবস্থানে গোলাবর্ষণ শুরু করে। এর ফলে সৃষ্ট সংঘর্ষ টানা ছয় ঘন্টা স্থায়ী হয়। আসাদি জানান, অন্তত ২০০ দায়েশ জঙ্গি ব্যাপক হামলা চালিয়ে তাদের যোদ্ধা ও নেতাদের সিরিয়ায় পালিয়ে যাওয়ার পথ তৈরি করতে চেয়েছিল। কিন্তু আমরা তাদের বাধা দেয়ায় তাদের সে প্রচেষ্টা ভেস্তে যায়।

এ সময় সৃষ্ট সংঘর্ষে ইরাকের হেলিকপ্টার গানশিপ পিএমইউকে পৃষ্ঠপোষকতা দেয়। সংঘর্ষে অন্তত ৫০ দায়েশ জঙ্গি নিহত ও তাদের ১৭টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে পিএমইউ’র মুখপাত্র জানান।

তাল আফার শহরটি দায়েশ নিয়ন্ত্রিত ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলের পশ্চিমে অবস্থিত। গত বছরের ১৭ অক্টোবর থেকে মসুলের আশপাশে মোতায়েন রয়েছে পিএমইউ। ওই মাস থেকে মসুল উদ্ধারের লক্ষ্যে প্রথম অভিযান শুরু করেছিল ইরাকের সেনাবাহিনী।  তারা এরইমধ্যে মসুল শহরের পূর্ব পাশের অর্ধেক দায়েশের কবল থেকে পুনরুদ্ধার করেছে।  মসুল উদ্ধার অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা করছে পিএমইউ’সহ ইরাকের সবগুলো নিরাপত্তা বাহিনী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪