পশ্চিম মসুলের আবাসিক এলাকায় ঢুকে পড়েছে ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i33500-পশ্চিম_মসুলের_আবাসিক_এলাকায়_ঢুকে_পড়েছে_ইরাকি_বাহিনী
ইরাকের সেনারা পশ্চিম মসুলের আরো গভীরে আবাসিক এলাকায় ঢুকে পড়েছে। গতকাল (বৃহস্পতিবার) প্রচণ্ড লড়াইয়ের মাধ্যমে মসুল বিমানবন্দর মুক্ত করার পর ইরাকি সেনারা নতুন এই সাফল্য পেল যা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের জন্য বড় ধরনের বিপর্যয় বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ১৪:০৫ Asia/Dhaka
  • মসুলের দক্ষিণ-পশ্চিমে দায়েশ নিয়ন্ত্রিত একটি গ্রামে ঢুকে পড়েছে ইরাকি বাহিনী
    মসুলের দক্ষিণ-পশ্চিমে দায়েশ নিয়ন্ত্রিত একটি গ্রামে ঢুকে পড়েছে ইরাকি বাহিনী

ইরাকের সেনারা পশ্চিম মসুলের আরো গভীরে আবাসিক এলাকায় ঢুকে পড়েছে। গতকাল (বৃহস্পতিবার) প্রচণ্ড লড়াইয়ের মাধ্যমে মসুল বিমানবন্দর মুক্ত করার পর ইরাকি সেনারা নতুন এই সাফল্য পেল যা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের জন্য বড় ধরনের বিপর্যয় বলে মনে করা হচ্ছে।

ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সামি আল-আরিদি আজ (শুক্রবার) জানিয়েছেন, ইরাকি সেনারা মসুলের দক্ষিণ-পশ্চিমের একটি সামরিক ঘাঁটি ও একটি গ্রাম পুনর্দখল করেছে। এছাড়া, স্বেচ্ছ্বাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবির যোদ্ধারা মুসলের পশ্চিমের প্রধান সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে মসুলের সঙ্গে সিরিয়ায় দায়েশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে, গতকাল মুক্ত হওয়া মসুল বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান চালাচ্ছে ইরাকের পুলিশ ও এলিট র‍্যাপিড রেসপন্স ইউনিট। এছাড়া, মসুলের দক্ষিণ-পশ্চিমের অন্য একটি যুদ্ধে গোজলানি সেনা ঘাঁটির দখল নিতে সক্ষম হয়েছে সন্ত্রাসবাদ-বিরোধী বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে- দায়েশের বোমা ও ড্রোন হামলার কারণে ইরাকি বাহিনীর অগ্রাভিযান কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪