‘ইসরাইলের জন্য ভয়াবহ অপমান ও পতন অপেক্ষা করছে’
-
আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন, ফিলিস্তিন হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ফিলিস্তিন একটি ইসলামি ইস্যু এবং ইসলামি বিধানমতে মুসলমানের ওপর কাফেরের কর্তৃত্ব করা হারাম।
জুমা নামাজের দ্বিতীয় খোতবায় আয়াতুল্লাহ মোভাহেদি এসব কথা বলেন। তিনি জানান, ফিলিস্তিন ইস্যুর সঙ্গে ইরানের জাতীয়, আঞ্চলিক ও রাজনৈতিক স্বার্থ জড়িত রয়েছে। ইরানের অন্যতম প্রবীণ এ আলেম আরো বলেন, সারা বিশ্বে ইহুদিবাদী ইসরাইল তার প্রভাব বাড়িয়ে চলেছে।
মার্কিন সরকারকে ইসরাইলের প্রধান সমর্থক ও পৃষ্ঠপোষক উল্লেখ করে আয়াতুল্লাহ মোভাহেদি বলেন, আমেরিকার বহু সংখ্যক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে ইসরাইল। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের জন্য ভয়াবহ অপমান ও পতন অপেক্ষা করছে; একই পরিণতি আসবে আমেরিকা ও ব্রিটেনের জন্যও।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪