এবার সিরিয়ায় দায়েশ অবস্থানে হামলা চালালো ইরাকি বিমান
https://parstoday.ir/bn/news/west_asia-i33514-এবার_সিরিয়ায়_দায়েশ_অবস্থানে_হামলা_চালালো_ইরাকি_বিমান
ইরাকের কয়েকটি জঙ্গিবিমান সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে হামলা চালিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি আজ (শুক্রবার) এ খবর নিশ্চিত করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ২০:২৩ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি (ফাইল ফটো)
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি (ফাইল ফটো)

ইরাকের কয়েকটি জঙ্গিবিমান সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে হামলা চালিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি আজ (শুক্রবার) এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, “যেসব শত্রু আমাদের সন্তান ও নাগরিকদের হত্যা করছে তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সে কারণে আমরা আমাদের বিমান বাহিনীকে সিরিয়ার হোসাইবা এবং আলবু কামাল এলাকায় দায়েশ অবস্থানে হামলার নির্দেশ দিয়েছি।”

হায়দার আল-এবাদি জানান, দায়েশের যেসব অবস্থানে হামলা চালানো হয়েছে সেগুলো রাজধানী বাগদাদের সাম্প্রতিক বোমা হামলার সঙ্গে জড়িত ছিল। তিনি বলেন, আকাশের সাহসী বীরেরা অভিযান চালিয়েছে এবং চমৎকার সফলতার সঙ্গে সন্ত্রাসীদেরকে জবাব দিয়েছে।  

নাম প্রকাশ না করে ইরাকি একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, সিরিয়ায় দায়েশের অবস্থানে ইরাকের পক্ষ থেকে এই প্রথম হামলা চালানো হলো। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইরাকি বিমান বাহিনী আজকের হামলা পরিচালনা করেছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪