মসুলের কাছে আরো দু’টি এলাকা মুক্ত করল ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i33618-মসুলের_কাছে_আরো_দু’টি_এলাকা_মুক্ত_করল_ইরাকি_বাহিনী
ইরাকের সরকারি বাহিনী মসুল নগরীর পশ্চিমাঞ্চলের দু’টি এলাকা মুক্ত করেছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ-বিরোধী নতুন পর্বের যৌথ অভিযানে ইরাকি বাহিনীর সঙ্গে পপুলার মোবিলাইজেশন ইউনিট যুদ্ধ করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ১৯:১৯ Asia/Dhaka
  • মসুলের কাছে আরো দু’টি এলাকা মুক্ত করল ইরাকি বাহিনী

ইরাকের সরকারি বাহিনী মসুল নগরীর পশ্চিমাঞ্চলের দু’টি এলাকা মুক্ত করেছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ-বিরোধী নতুন পর্বের যৌথ অভিযানে ইরাকি বাহিনীর সঙ্গে পপুলার মোবিলাইজেশন ইউনিট যুদ্ধ করছে।

ইরাকের ফেডারেল কমান্ডো ডিভিশনের মেজর জেনারেল হায়দার আল-মাতুরি এ খবর দিয়েছেন। তিনি জানান, আজ (রোববার) ভোরে তাইয়ারান এলাকাটি মুক্ত করা হয়।

ইরাকি বাহিনীর অগ্রাভিযান ঠেকাতে দায়েশ অন্তত ১০টি গাড়ি বোমা ব্যবহার করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, ওই এলাকা এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, নেইনাভা লিবারেশন অপারেশনের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আমির ইয়ারাল্লাহ্‌ ঘোষণা করেছেন, ইরাকের কাউন্টার টেররিজম সার্ভিস বা সিটিএস এর সদস্যরা মসুলের পশ্চিমাঞ্চলীয় মামনুন এলাকা মুক্ত করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬