পালমিরা শহরে ঢুকে পড়েছে সিরিয়ার সেনারা
-
দায়েশের হাতে ধ্বংস হওয়া পালমিরা শহর
সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরে ঢুকে পড়েছে দেশটির সরকারি সেনারা। কয়েক মাস আগে শহরটি দ্বিতীয়বারের মতো উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাতে পড়েছিল।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, সিরিয়ার সরকারি সেনারা পালমিরা শহরের পশ্চিমাংশে ঢুকে পড়েছে এবং কিছু অংশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার দিনের প্রথম দিকে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার সরকারি সেনা ও তাদের মিত্র যোদ্ধারা পালমিরার প্রাচীন দূর্গ পুনর্দখল করেছে। দূর্গটি শহরের পশ্চিম দিকে অবস্থিত। এছাড়া, সিরিয় সেনারা পালমিরা শহরের দক্ষিণে অবস্থিত একটি প্রাসাদ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। পালমিরা অভিযানে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে এবং সিরিয়ার সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদেরকে সমর্থন দেয় রাশিয়ার বিমান বাহিনী।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১