আলেপ্পো প্রদেশে দায়েশের বোমা হামলায় সেনাসহ ১৫ জন নিহত
-
ফাইল ফটো
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দুটি আলাদা বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
প্রথম হামলায় এক দায়েশ সন্ত্রাসী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে দেইর হাফির শহরে হামলা চালায়। আলেপ্পো শহর থেকে ওই শহরের দূরত্ব ৫০ কিলোমিটার। এ হামলায় মারা গেছে সিরিয়ার আট সেনা ও সরকারপন্থি কয়েকজন যোদ্ধা। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। হামলায় অন্য কয়েকজন আহত হয়। দায়েশ সন্ত্রাসীরা এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
দ্বিতীয় হামলায় এক দায়েশ সন্ত্রাসী তার কোমরের বেল্টে বাধা বোমার সাহায্যে বিস্ফোরণ ঘটায় এবং এতে মারা গেছে সরকারপন্থি অন্তত সাত যোদ্ধা। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে এবং কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫