মুসলিম দেশগুলোর ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিন: আমেরিকাকে ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i34150-মুসলিম_দেশগুলোর_ওপর_থেকে_ভিসা_নিষেধাজ্ঞা_তুলে_নিন_আমেরিকাকে_ইরাক
ছয়টি মসুলিম দেশের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা তুলে নিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি। তিনি এসব দেশের মর্যাদার প্রতি সম্মান দেখাতেও মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০১৭ ০৯:৪৭ Asia/Dhaka
  • ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি
    ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি

ছয়টি মসুলিম দেশের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা তুলে নিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি। তিনি এসব দেশের মর্যাদার প্রতি সম্মান দেখাতেও মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানান।

গতকাল মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ আহ্বান জানিয়েছেন। জাফারি বলেন, ভিসা নিষেধাজ্ঞা থেকে ইরাককে বাদ দেয়া সঠিক সিদ্ধান্ত তবে আমি অন্য দেশগুলোকেও এ তালিকা থেকে বাদ দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানাব।” তিনি বলেন, এই দেশগুলোরও মর্যাদা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকা উচিত এবং দেশগুলোর জনগণকে সম্মান করতে হবে। গণতান্ত্রিক দেশগুলোর উচিত- এসব দেশের জন্য তাদের দরজা খোলা রাখা।

গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। দেশগুলোর হলো- ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সুদান ও সোমালিয়া। ব্যাপক বিরোধিতার মুখে গত সোমবার সে নিষেধাজ্ঞায় কিছু পরিবর্তন আনা হয় এবং ইরাককে এ তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮