সিরিয়ায় বেশিরভাগ বর্বর সন্ত্রাসী ইউরোপ থেকে আসছে: আসাদ
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়ার ছয় বছরের সংঘর্ষের সময় যেসব হিংস্র সন্ত্রাসী সিরিয়ায় এসেছে এদের বেশিরভাগই ইউরোপের নাগরিক বলে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মন্তব্য করেছেন।
পশ্চিমা গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আসাদ গতকাল (সোমবার) বলেন, সিরিয়ায় আল-কায়েদা সন্ত্রাসী নেটওয়ার্ক থেকে শুরু করে আইএসআইএল বা দায়েশ এবং আন-নুসরা ফ্রন্টের বেশিরভাগ বর্বর নেতা ইউরোপ থেকে আসছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল ২০০০ সালে আল কায়েদা থেকে জন্ম লাভ করে। তারা সিরিয়ায় গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের পাশবিকতা এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে। আরেক উগ্র গোষ্ঠী আন-নুসরা নতুন নাম হিসেবে আবির্ভূত হওয়ার আগ পর্যন্ত তারা সিরিয়ার আল-কায়েদারই অংশ ছিল।
প্রেসিডেন্ট আসাদ বলেন, 'আরব বিশ্বে অনেক সন্ত্রাসী রয়েছে। তবে তাদের নেতা আসছে প্রধানত ইউরোপ থেকেই।'
তিনি বলেন, এর কারণ হচ্ছে, ইউরোপীয় দেশগুলো তাদের অনেক নাগরিকদেরকে সমাজের বিশেষ উঁচুস্থান থেকে বঞ্চিত করছে এবং তাদেরকে উগ্র ওহাবি মতবাদের শিক্ষা এবং প্রশিক্ষণের দায়িত্বে নিয়োজিত আলেমদের হাতে ছেড়ে দিচ্ছে। বিশেষ করে ফ্রান্সে এ ধরণের লোকদেরকে একঘরে করে ফেলা হয়েছে। ফলে ফরাসি নাগরিকদের একাংশ ওহাবি আলেমদেরকে তাদের নিজ দেশে স্বাগত জানাচ্ছে এবং ওহাবি মতবাদ গ্রহণ করছে। এ কারণে সেখানে অনেক মূল্য দিতে হচ্ছে। এছাড়া, ওহাবি মতবাদ অন্যের ধর্ম এবং বিশ্বাসকে সহ্য করে না বলেও মন্তব্য করেন আসাদ।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪