মসুলের যুদ্ধ শেষ পর্যায় রয়েছে: ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i34506-মসুলের_যুদ্ধ_শেষ_পর্যায়_রয়েছে_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, পশ্চিম মসুল মুক্ত করার লক্ষ্যে চলমান সামরিক অভিযান শেষ পর্যায়ে রয়েছে। গতকাল (মঙ্গলবার) রাজধানী বাগদাদে এক সংবাদে এ ঘোষণা দেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৫, ২০১৭ ০৫:৩৮ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, পশ্চিম মসুল মুক্ত করার লক্ষ্যে চলমান সামরিক অভিযান শেষ পর্যায়ে রয়েছে। গতকাল (মঙ্গলবার) রাজধানী বাগদাদে এক সংবাদে এ ঘোষণা দেন তিনি।

এবাদি আবারো প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, মুসলের বাকি সন্ত্রাসীরা যদি আত্মসমর্পণ করে তবে তাদের জন্য ন্যায়বিচার করা হবে কিন্তু ইরাকি বাহিনীর সঙ্গে যারা লড়াই অব্যাহত রাখবে তাদের নিশ্চিতভাবেই নির্মূল করা হবে।

এছাড়া, যুদ্ধের কারণে এ নগরী থেকে বাস্তুহারা মানুষের সংখ্যা আর বাড়বে না বলেও নিশ্চিত করেন তিনি। ইরাকি বাহিনী অত্যন্ত সর্তকতার সঙ্গে লড়াই করছে উল্লেখ করে তিনি বলেন, এমনকি দায়েশ সন্ত্রাসীদের পরিবার পরিজনের প্রতিও খেয়াল রাখা হচ্ছে। অবশ্য, দায়েশ সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান তিনি।

ইরাকি প্রধানমন্ত্রী আরো বলেন, বাস্তুহারা মানুষের সংখ্যা যা হবে বলে আশংকা করা হয়েছিল এখন তার চেয়ে কম রয়েছে।

জাতিসংঘের হিসাব মোতাবেক গত চার সপ্তাহে মসুল থেকে অন্তত ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। অন্যদিকে, এ সংখ্যা ৮০ হাজার হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।#

পার্সটুডে/মূসা রেজা/১৫