মসুলের পার্শ্ববর্তী আরো ৪ এলাকা মুক্ত করল ইরাকি বাহিনী
মার্চ ২০, ২০১৭ ০৭:১৯ Asia/Dhaka
ইরাকের সরকারি বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলের পার্শ্ববর্তী আরো চারটি এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী অভিযানের অংশ হিসেবে মিত্র বাহিনীর সঙ্গে অব্যাহত যৌথ অভিযানে এ সব এলাকা মুক্ত করা হয়।
নিনেভা লিবারেশন অপারেশনের কমান্ডার লে জেনারেল আবদুল আমির ইয়ারাল্লা বলেন, এ চারটি অঞ্চল ছাড়াও একটি কারখানা এবং পেট্রোল স্টেশন মুক্ত করা হয়েছে।
অভিযানে দায়েশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২০
ট্যাগ