আলকুদসে ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i35524-আলকুদসে_ইসরাইলি_সেনাদের_গুলিতে_আরও_এক_ফিলিস্তিনি_শহীদ
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (শনিবার) অধিকৃত আলকুদসে হানাদার ইসরাইলি সেনাদের গুলিতে একজন ফিলিস্তিনি নাগরিক শাহাদত বরণ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০২, ২০১৭ ১৩:১০ Asia/Dhaka
  • আলকুদসে ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (শনিবার) অধিকৃত আলকুদসে হানাদার ইসরাইলি সেনাদের গুলিতে একজন ফিলিস্তিনি নাগরিক শাহাদত বরণ করেছেন।

এদিকে আলকুদসের পুরনো শহর এলাকায় বাব আল আমুদ উপশহরে এক ফিলিস্তিনি যুবকের শাহাদত পিয়াসি হামলায় দুই ইহুদিবাদী দখলদার সেনা আহত হয়েছে।

সংবাদ সংস্থা ফিলিস্তিন আলান জানিয়েছে, ওই যুবক ছুরি ব্যবহার করে এই হামলা চালায়। ওই সংগ্রামী ফিলিস্তিনি যুবক নিজেও মারাত্মকভাবে আহত হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এই ফিলিস্তিনি যুবকের অবস্থা গুরুতর বলে উল্লেখ করেছে।


অবৈধ ইসরাইলি বসতির ইহুদিবাদীরা  মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদে প্রায়ই হামলা চালাচ্ছে বলে সংগ্রামী ফিলিস্তিনিরা নানা পন্থায় প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। #

পার্সটুডে /মু.আ.হুসাইন/২