ইমাম হাদী (আ)’র শাহাদাত বার্ষিকীতে সামেরায় ১৫ লাখ মুসলমানের শোক-সমাবেশ
https://parstoday.ir/bn/news/west_asia-i35526-ইমাম_হাদী_(আ)’র_শাহাদাত_বার্ষিকীতে_সামেরায়_১৫_লাখ_মুসলমানের_শোক_সমাবেশ
ইরাকের সামেরা শহরে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা)’র পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম আলী আন নাক্বী তথা ইমাম হাদী (আ)’র শাহাদাত বার্ষিকীতে ১৫ লাখ ধর্মপরায়ণ জিয়ারতকারী সমবেত হয়ে শোক প্রকাশ করেছেন। 
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
এপ্রিল ০২, ২০১৭ ১৩:৪৬ Asia/Dhaka
  • ইরাকের সামেরা শহরে ইমাম হাদীর (আ) পবিত্র মাজার
    ইরাকের সামেরা শহরে ইমাম হাদীর (আ) পবিত্র মাজার

ইরাকের সামেরা শহরে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা)’র পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম আলী আন নাক্বী তথা ইমাম হাদী (আ)’র শাহাদাত বার্ষিকীতে ১৫ লাখ ধর্মপরায়ণ জিয়ারতকারী সমবেত হয়ে শোক প্রকাশ করেছেন। 

এ উপলক্ষে গতকাল শনিবার সামেরা শহরে ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনীর ১১ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছিল।স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর পক্ষ থেকে জিয়ারতকারীদের পরিবহন ও চিকিৎসা বা স্বাস্থ্যসেবার ব্যাপক আয়োজনও ছিল উল্লেখযোগ্য।

তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীদের হামলার আশঙ্কা সত্ত্বেও ইরাকে বিশ্বনবী (সা)'র পবিত্র আহলে বাইতের সদস্যদের জন্ম ও শাহাদত-বার্ষিকীর অনুষ্ঠানে জনসমাবেশ নজিরবিহীন হারে বাড়ছে। 

গত তেসরা রজব (শনিবার) ছিল ইমাম মাহদী (আ)’র দাদা ইমাম হাদী (আ)’র ১১৮৪ তম শাহাদাত-বার্ষিকী। রাজধানী বাগদাদ থেকে সামেরা শহরের দূরত্ব প্রায় ১০৭ কিলোমিটার।

ইরাকে রয়েছে হযরত আলী (আ) ও হযরত ইমাম হুসাইন (আ)সহ বিশ্বনবী (সা)'র পবিত্র আহলে বাইতের মোট ছয় জন সদস্যের পবিত্র মাজার। #  

পার্সটুডে /মু.আ. হুসাইন/২