ইরানের সঙ্গে আলোচনা অসম্ভব: সৌদি প্রতিরক্ষামন্ত্রী
-
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান
সৌদি আরবের উপ যুবরাজ এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক স্বাভাবিককরণের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ইয়েমেনে বোমা হামলা বন্ধ করলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে বলে তেহরান যে ঘোষণা দিয়েছিল তার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ বিন সালমান ইরানের সঙ্গে সংলাপের বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইরানের সঙ্গে কি করে সংলাপ হতে পারে? ইরানের সঙ্গে আলোচনা অসম্ভব বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ইরানের লক্ষ্য হলো মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ করা।
গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ঘোষণা করেছিলেন, সৌদি আরব যদি ইয়েমেনে বোমা হামলা বন্ধ করে এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে সমর্থন করা বন্ধ করে তবে রিয়াদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে তেহরান।#
পার্সটুডে/মূসা রেজা/৩