সাহায্যের আবেদন জানিয়েছেন বাগদাদি
https://parstoday.ir/bn/news/west_asia-i37568-সাহায্যের_আবেদন_জানিয়েছেন_বাগদাদি
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কথিত রাজধানী রাকা শহর রক্ষার জন্য  সাহায্য চেয়েছেন এ গোষ্ঠীর প্রধান আবু বকর আল-বাগদাদি। কুর্দি যোদ্ধারা সিরিয়ার রাকা শহরে অভিযান চালাতে পারে বলে খবর বের হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি দায়েশ সদস্যদের কাছে সাহায্যের আবেদন জানালেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৯, ২০১৭ ০৮:০৭ Asia/Dhaka
  • সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি
    সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কথিত রাজধানী রাকা শহর রক্ষার জন্য  সাহায্য চেয়েছেন এ গোষ্ঠীর প্রধান আবু বকর আল-বাগদাদি। কুর্দি যোদ্ধারা সিরিয়ার রাকা শহরে অভিযান চালাতে পারে বলে খবর বের হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি দায়েশ সদস্যদের কাছে সাহায্যের আবেদন জানালেন।

রাকার স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, দায়েশের বিভিন্ন পর্যায়ের কমান্ডারদেরকে শক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বাগদাদি। পাশাপাশি ওই শহর থেকে যাতে বেসামরিক লোকজন চলে যেতে না পারে সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। এরই অংশ হিসেবে দায়েশ সন্ত্রাসীরা ইউফ্রেটিস নদী থেকে ২০টি নৌকা আটক করেছে। বেসামরিক লোকজনকে রাকা শহর থেকে সরিয়ে নেয়ার কাজে এসব নৌকা ব্যবহার করা হচ্ছিল।

স্থানীয় সূত্রগুলো বলছে, রাকা শহরে তৎপর দায়েশ সন্ত্রাসীরা আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক বেশি সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া, দেইর আজ-জোর ও রাকা শহরের মসজিদগুলোতে বাগদাদির একটি বার্তা পড়ে শোনানো হচ্ছে। এ বার্তায় বাগদাদি কুর্দি যোদ্ধাদের সম্ভাব্য হামলার বিরুদ্ধে মুসল্লিদের কাছে সাহায্য চেয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯