কুর্দি গেরিলাদের অস্ত্র দেয়া গ্রহণযোগ্য নয়: তুরস্ক
-
তুর্কি উপ প্রধানমন্ত্রী নুরুদ্দিন চানিক্লি
সিরিয়ার কুর্দি গেরিলাদের অস্ত্র দেয়ার বিষয়ে মার্কিন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে তুরস্ক। তুর্কি উপ প্রধানমন্ত্রী নুরুদ্দিন চানিক্লি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, মার্কিন সরকারের এ নীতি কাউকেই লভবান করবে না।
এদিকে, সিরিয়ায় লড়াইরত কুর্দি গেরিলারা মার্কিন সরকারের ঘোষণার পর বলেছে, পেন্টাগনের পক্ষ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়া হলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পরাজিত করা দ্রুততর হবে। মার্কিন সিদ্ধান্তকে তারা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছে।
গতকাল (মঙ্গলবার) মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন ঘোষণা করেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কথিত রাজধানী রাকা মুক্ত করার জন্য তারা সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে অস্ত্র সহায়তা দেবে। ২০১৪ সালে রাকা শহর দখল করে নেয় দায়েশ সন্ত্রাসীরা এবং এ কাজে মার্কিন সরকার ও তার আঞ্চলিক মিত্র দেশগুলোর মদদ ছিল। এখন আবার সেই আমেরিকা দায়েশ-বিরোধী লড়াইয়ে অস্ত্র সহায়তা দেয়ার ঘোষণা দিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০