ফিলিস্তিনের গণ-অনশন নাটকীয় মোড় নিয়েছে
-
অনশন শুরু পর নিরাপত্তা নিয়ে উদ্বেগে ইসরাইলি সেনারা
ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের গণশন এক রকমের নাটকীয় মোড় নিয়েছে। অনশনের ২৬তম দিনে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রায় ১০০ বন্দী এ অনশনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
‘ভয়েস আল-আসরা’ রেডিও কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। রেডিও চ্যানেলটি বলছে, বর্তমানে ১,৮০০ বন্দী অনশনে অংশ নিচ্ছেন। তবে ফিলিস্তিনের ‘প্রিজনার্স ক্লাব’ জানিয়েছে, কারা অনশনে অংশ নেয়া বন্দীর সংখ্যা তিন হাজারের ওপরে। অন্যদিকে, ইহুদিবাদী ইসরাইলের কারা কর্তৃপক্ষ দাবি করেছে, অনশনে অংশ নেয়া বন্দীর সংখ্যা ১,০০০।
ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এ সংগঠনের সব বন্দীকে অনশনে অংশ নেয়ার নির্দেশ দিয়েছে। ২৬ দিনের অনশনে এরইমধ্যে বন্দীদের স্বাস্থ্যের অবনতি ঘটেছে। এদিকে, ফিলিস্তিনি বন্দীদের অনশনের প্রতি সংহতি জানিয়ে দক্ষিণ আফ্রিকার মন্ত্রী পরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক নেতারা ২৪ ঘণ্টার অনশনে অংশ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এছাড়া, আমেরিকা, ফ্রান্স ও বেলজিয়ামের অনেক নাগিরিক ফিলিস্তিনিদের সমর্থনে স্বল্প সময়ের জন্য প্রতীকি অনশন করেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২