সিরিয়ায় দায়েশবিরোধী অভিযানের খবর সংগ্রহকালে ইরান ও লেবাননের ৩ সাংবাদিক আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i37818-সিরিয়ায়_দায়েশবিরোধী_অভিযানের_খবর_সংগ্রহকালে_ইরান_ও_লেবাননের_৩_সাংবাদিক_আহত
সিরিয়ায় ইরানের আরবি নিউজ চ্যানেল আল-আলমের সাংবাদিক এবং ক্যামেরাম্যানসহ তিন সাংবাদিক আহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় প্রদেশ হোমসে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশবিরোধী অভিযানের খবর সংগ্রহ করতে যেয়ে আহত হন এ তিন সাংবাদিক ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৩, ২০১৭ ০৬:৫২ Asia/Dhaka
  • সিরিয়ায় দায়েশবিরোধী অভিযানের খবর সংগ্রহকালে ইরান ও লেবাননের ৩ সাংবাদিক আহত

সিরিয়ায় ইরানের আরবি নিউজ চ্যানেল আল-আলমের সাংবাদিক এবং ক্যামেরাম্যানসহ তিন সাংবাদিক আহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় প্রদেশ হোমসে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশবিরোধী অভিযানের খবর সংগ্রহ করতে যেয়ে আহত হন এ তিন সাংবাদিক ।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএএনএ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আল-আলমের সাংবাদিক সাদল্লাহ খালিল এবং ক্যামেরাম্যান সোমার আল-সালামেহ্‌ এবং লেবাননের আল-মানার চ্যানেলের ক্যামেরাম্যান মোরহাফ মানসুর আহত হয়েছেন। গতকাল হোমসের প্রাদেশিক রাজধানীর পূর্ব দিকের আস-সোমারিয়া পর্বতমালার এলাকায় খবর সংগ্রহের সময় আহত হন তারা।

আল-মানার চ্যানেলের ক্যামেরাম্যান মোরহাফ মানসুর

সংক্ষিপ্ত এ খবরে আহত সাংবাদিকদের শারীরিক অবস্থা বা ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।#

পার্সটুডে/মূসা রেজা/১৩