পশ্চিম মসুলের ৯০ ভাগ মুক্ত হয়েছে: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i38060-পশ্চিম_মসুলের_৯০_ভাগ_মুক্ত_হয়েছে_মুখপাত্র
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের পশ্চিমাংশে শতকরা ৯০ ভাগ এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে দেশটির জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে এ বাহিনীকে সমর্থন দিচ্ছে দেশটির নিয়মিত সামরিক বাহিনী। কয়েক মাস ধরে মসুল শহর থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে নির্মূল করার লড়াই চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০১৭ ২১:২২ Asia/Dhaka
  • পশ্চিম মসুলে ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনীর অগ্রযাত্রা
    পশ্চিম মসুলে ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনীর অগ্রযাত্রা

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের পশ্চিমাংশে শতকরা ৯০ ভাগ এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে দেশটির জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে এ বাহিনীকে সমর্থন দিচ্ছে দেশটির নিয়মিত সামরিক বাহিনী। কয়েক মাস ধরে মসুল শহর থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে নির্মূল করার লড়াই চলছে।

ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রাসুল মঙ্গলবার রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে জানান, টাইগ্রিস নদীর দক্ষিণে এখনো দায়েশ সন্ত্রাসীরা শতকরা ১০.৫ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। তিনি জোর দিয়ে বলেন, “আল্লাহ চাইলে শিগগিরি আমরা পশ্চিম মসুলকে মুক্ত করে এর স্বাধীনতা ঘোষণা করব এবং জাতীয় পতাকা উত্তোলন করব।”

জেনারেল ইয়াহিয়া বলেন, গত অক্টোবর মাস থেকে মসুল শহরে অভিযান শুরু হয়েছে এবং এ পর্যন্ত ইরাকি বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবির হাতে ১৬,৪৬৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, পশ্চিম মসুলে ৬৭৯টি গাড়ি বোমা, ১১টি সন্ত্রাসী কমান্ড সেন্টার, ৪৭টি ড্রোন এবং বোমা বানানোর ৭৬টি কারখানা ধ্বংস করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬