দায়েশের হাত থেকে ২ বিমানঘাঁটি মুক্ত করল হাশ্‌দ আশ-শাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i38208-দায়েশের_হাত_থেকে_২_বিমানঘাঁটি_মুক্ত_করল_হাশ্_দ_আশ_শাবি
ইরাকের মসুল শহরের পশ্চিম এলাকায় অবস্থিত দুটি বিমানঘাঁটি মুক্ত করেছে দেশটির জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে ছিল এসব ঘাঁটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৮, ২০১৭ ১৯:৫৬ Asia/Dhaka
  • হাশ্‌দ আশ-শাবির যোদ্ধারা (ফাইল ফটো)
    হাশ্‌দ আশ-শাবির যোদ্ধারা (ফাইল ফটো)

ইরাকের মসুল শহরের পশ্চিম এলাকায় অবস্থিত দুটি বিমানঘাঁটি মুক্ত করেছে দেশটির জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে ছিল এসব ঘাঁটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে স্বেচ্ছাসেবী বাহিনীর কমান্ডার সামি মাসুদি বলেন, তার যোদ্ধারা মসুলের পশ্চিমে অবস্থিত ওয়াশিংটন সামরিক বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ইরাকের আরবি ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল আস-সুমারিয়া এ খবর দিয়েছে।

মাসুদি জানান, উদ্ধার করা এ বিমানঘাঁটির অনেক বেশি কৌশলগত গুরুত্ব রয়েছে কারণ বিমানঘাঁটিটি ইরাকি সেনাবাহিনীর অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য ব্যবহার করা যাবে। তিনি আরো জানান, স্বেচ্ছাসেবী যোদ্ধারা ওই এলাকার ছয়টি গ্রামও দায়েশের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর আগে হাশ্‌দ আশ-শাবির যোদ্ধারা আল-কাইরাওয়ান জেলার আরেকটি বিমানঘাঁটি উদ্ধার করতে সক্ষম হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮