প্রথম বিদেশ সফর: সৌদি পৌঁছেছেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/west_asia-i38306-প্রথম_বিদেশ_সফর_সৌদি_পৌঁছেছেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেছেন। গতকাল (শুক্রবার) তিনি সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেন এবং আজ সকালে রিয়াদ গিয়ে পৌঁছান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২০, ২০১৭ ১২:৫৭ Asia/Dhaka
  • সৌদি সফরে ট্রাম্প, মেলানির সঙ্গে হ্যান্ডশেক করছেন রাজা সালমান
    সৌদি সফরে ট্রাম্প, মেলানির সঙ্গে হ্যান্ডশেক করছেন রাজা সালমান

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেছেন। গতকাল (শুক্রবার) তিনি সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেন এবং আজ সকালে রিয়াদ গিয়ে পৌঁছান।

তবে তার সৌদি আরব সফর নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে যে, কেন তিনি সৌদি আরবকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নিলেন। বিশ্লেষকদের অনেকে মনে করছে, ট্রাম্প সৌদি সফরের মাধ্যমে এটাই তুলে ধরতে চান যে, “তিনি মুসলমানদের শত্রু নন বরং সহযোগী।”

স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানী রিয়াদে পৌঁছানোর পর ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদেরকে স্বাগত জানান সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ। সৌদি আরব পৌঁছে মেলানিয়া কোনো রকমের হিজাব ব্যবহার করেন নি এবং কাপড় দিয়ে মাথা ঢাকেন নি। সৌদি আরবে নারীদের হিজাব পরার আইন রয়েছে এবং বিদেশী অতিথিদের ক্ষেত্রে ও সে আইন প্রযোজ্য।

সফরে ট্রাম্প সৌদি রাজা সালমানসহ দেশটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, ৫০টির বেশি মুসলিম দেশের নেতাদের উপস্থিতিতে কথিত ‘আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলন’এ যোগ দেবেন। সেখানে তিনি সন্ত্রাসবাদ ও ইসলাম সম্পর্কে ভাষণ দেবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০