মসুলের কাছাকাছি ৭ গ্রাম মুক্ত করল হাশাদ আশ-শাহাবি’র যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i38408-মসুলের_কাছাকাছি_৭_গ্রাম_মুক্ত_করল_হাশাদ_আশ_শাহাবি’র_যোদ্ধারা
ইরাকে জনপ্রিয় হাশাদ আশ-শাহাবি’র যোদ্ধরা পশ্চিমাঞ্চল মসুলের থেকে সাত গ্রামকে মুক্ত করেছ। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী এ অভিযানে তাদের সহযোগিতা করেছে ইরাকি সরকারপন্থি বাহিনী এবং সামরিক বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০১৭ ১৯:১৯ Asia/Dhaka
  • মসুলের কাছাকাছি ৭ গ্রাম মুক্ত করল হাশাদ আশ-শাহাবি’র যোদ্ধারা

ইরাকে জনপ্রিয় হাশাদ আশ-শাহাবি’র যোদ্ধরা পশ্চিমাঞ্চল মসুলের থেকে সাত গ্রামকে মুক্ত করেছ। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী এ অভিযানে তাদের সহযোগিতা করেছে ইরাকি সরকারপন্থি বাহিনী এবং সামরিক বাহিনী।

স্বেচ্ছাসেবক বাহিনী হাশাদ আশ-শাহাবির মিডিয়া ব্যুরো কারিয়াওয়ান অঞ্চলের দক্ষিণের তিন এলাকার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ স্থাপন করেছে তারা। এদিকে দায়েশের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিতও করেছে তারা।

এদিকে নিনেভা এবং উত্তরাঞ্চলীয় সিরিয়ার রিকা প্রদেশের দায়েশের প্রশাসনিক বিষয়ক পরিচালক ইরাকি যুদ্ধ বিমানের হামলায় নিহত হয়েছে। গত রাতে আজ-জানজিলি এলাকায় মোহাম্মদ মুজিবিল আজ-জাওয়ারি নিহত হয়। এ ছাড়া, মসুলের পুরানো সেতুর কাছে একজন সিনিয়র কমান্ডারসহ  অন্তত ২০ দায়েশ নিহত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২১