ইরান বিরোধী জোটে কখনোই যোগ দেব না: ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i38862-ইরান_বিরোধী_জোটে_কখনোই_যোগ_দেব_না_ইরাক
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি বলেছেন, তার দেশ ইরান বিরোধী জোটে কখনোই যোগ দেবে না। তার এ বক্তব্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোকে ক্ষেপিয়ে তোলার সৌদি-মার্কিন তৎপরতার বিরুদ্ধে একটি কঠিন চপেটাঘাত বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০১৭ ১২:০১ Asia/Dhaka
  • ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি
    ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি বলেছেন, তার দেশ ইরান বিরোধী জোটে কখনোই যোগ দেবে না। তার এ বক্তব্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোকে ক্ষেপিয়ে তোলার সৌদি-মার্কিন তৎপরতার বিরুদ্ধে একটি কঠিন চপেটাঘাত বলে মনে করা হচ্ছে।

স্প্যানিশ দৈনিক 'এবিসি' সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জাফারি বলেন, ইরান বিরোধী জোটে বাগদাদ কখনোই যোগ দেবে না। আমেরিকা এবং সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে অনানুষ্ঠানিক ইরান বিরোধী জোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে মূলত তিনি এ ঘোষণা দেন। ওয়াশিংটন ইরান বিরোধী যে নীতি গ্রহন করেছে তার দেশ সেই ফাঁদে পা দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে সৌদি আরব সফরে গিয়ে ইরানকে একঘরে করে ফেলার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে ইরানকে মোকাবেলার লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে  ট্রাম্প ১১,০০০ কোটি ডলার মূল্যের অস্ত্র চুক্তিতে সই করেন। তিনি তেহরানকে সাম্প্রদায়িক সংঘাত ও সন্ত্রাসবাদের আগুন জ্বালিয়ে দেয়ার জন্য অভিযুক্ত করেন।

জাফারি বলেন, ইরান তার দেশের এক ইঞ্চি পরিমাণ জমিও দখল করে নি।অন্যদিকে, তুরস্ক ইরাকের ১১০ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে।#

পার্সটুডে/ বাবুল আখতার/২৮