উত্তর ইরাকে তুর্কি বিমান হামলা: পিকেকে গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i38864-উত্তর_ইরাকে_তুর্কি_বিমান_হামলা_পিকেকে_গেরিলা_নিহত
ইরাকের উত্তরে আভাসিন-বাসিয়ান এলাকায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক। ইরাক সরকারের সঙ্গে কোনো রকমের সমন্বয় না করেই এ হামলা চালিয়েছে তুর্কি সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০১৭ ১২:১২ Asia/Dhaka
  • তুর্কি যুদ্ধবিমান (ফাইল ফটো)
    তুর্কি যুদ্ধবিমান (ফাইল ফটো)

ইরাকের উত্তরে আভাসিন-বাসিয়ান এলাকায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক। ইরাক সরকারের সঙ্গে কোনো রকমের সমন্বয় না করেই এ হামলা চালিয়েছে তুর্কি সরকার।

নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সাতটি অবস্থানে হামলা চালায় তুর্কি বিমানগুলো। এতে নিহত হয়েছে অন্তত ১৩ গেরিলা। তুর্কি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এসব গেরিলা কোনো একটি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে, তুরস্কের দক্ষিণ-পশ্চিাঞ্চলীয় ভ্যান প্রদেশে আলাদা বিমান হামলায় পিকেকে’র আরো ১০ গেরিলা নিহত হয়েছে। গত চার দশক ধরে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত রয়েছে পিকেকে এবং এতে  ৪০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

দায়েশ-বিরোধী লড়াইয়ের নামে ইরাক সরকারের অনুমতি ছাড়াই তুরস্ক ২০১৫ সালের ডিসেম্বর মাসে ইরাকের মসুল শহরের কাছে সেনা মোতয়েন করে। ইরাক বার বার সেনা সরানোর কথা বললেও তা করে নি আংকারা সরকার। এ নিয়ে ইরাক ও তুরস্কের মধ্যে টানাপড়েন রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮