সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আবারো ২০ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i38870-সিরিয়ায়_মার্কিন_বিমান_হামলায়_আবারো_২০_বেসামরিক_ব্যক্তি_নিহত
সিরিয়ায় রাকা শহরের দক্ষিণ উপকণ্ঠে মার্কিন জঙ্গিবিমান হামলায় আবারো ২০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আরো ২০ জন আহত হয়েছেন বলে ব্রিটেন ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২৮, ২০১৭ ১৩:২৬ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আবারো ২০ বেসামরিক ব্যক্তি নিহত

সিরিয়ায় রাকা শহরের দক্ষিণ উপকণ্ঠে মার্কিন জঙ্গিবিমান হামলায় আবারো ২০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আরো ২০ জন আহত হয়েছেন বলে ব্রিটেন ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে।

ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' আজ (রোববার) জানিয়েছে, দায়েশ নিয়ন্ত্রিত রাকা শহর থেকে ছেড়ে যাওয়া একটি বাস মার্কিন জঙ্গিবিমানের বোমা হামলার কবলে পড়লে এসব ব্যক্তি হতাহত হয়। এদিকে, এর আগে গত বৃহস্পতিবার সিরিয়ার দেইর আয-জোর প্রদেশের মায়াদিন শহরে মার্কিন বিমান হামলায় ৪২ শিশুসহ অন্তত ১০৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়।

সিরিয়ার বেসামরিক ব্যক্তিদের ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শনিবার) জাতিসংঘের প্রতি একটি লিখিত আহ্বান জানিয়েছে। এ ধরনের অবৈধ হামলাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাব, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে দামেস্ক।#

পার্সটুডে/বাবুল আখতার/২৮