সৌদির কাছ থেকে এডেন বিমানবন্দরের দখল নিল আমিরাতের ভাড়াটে সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i39216-সৌদির_কাছ_থেকে_এডেন_বিমানবন্দরের_দখল_নিল_আমিরাতের_ভাড়াটে_সেনারা
ইয়েমেনে এবার আগ্রাসী সৌদি আরব এবং আরব আমিরাতের মদদপুষ্ট সন্ত্রাসীরা ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির এডেন বন্দর নগরীতে দুই পক্ষে মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে আরব আমিরাত মদদপুষ্ট মিলিশিয়া বাহিনী সেখানকার একটি বিমানবন্দর দখলে নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০২, ২০১৭ ১১:৫৬ Asia/Dhaka
  • এডেন আন্তর্জাতিক বিমান বন্দর
    এডেন আন্তর্জাতিক বিমান বন্দর

ইয়েমেনে এবার আগ্রাসী সৌদি আরব এবং আরব আমিরাতের মদদপুষ্ট সন্ত্রাসীরা ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির এডেন বন্দর নগরীতে দুই পক্ষে মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে আরব আমিরাত মদদপুষ্ট মিলিশিয়া বাহিনী সেখানকার একটি বিমানবন্দর দখলে নিয়েছে।

ইয়েমেনের একাধিক সূত্র জানিয়েছে, আরব আমিরাতের মদদপুষ্ট মিলিশিয়া বাহিনী বিমানবন্দরে অভিযান চালিয়ে সৌদি মদদপুষ্ট ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বহু নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে।  

এডেন নগরীটি বর্তমানে হাদিপন্থিদের দখলে রয়েছে। সৌদি আরব এবং তার আঞ্চলিক মিত্রদেশগুলো ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট হাদির নেতৃত্বাধীন সরকারকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য ২০১৫ সালের মার্চ থেকে দেশটির ওপর বর্বরোচিত সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

ইয়েমেন যুদ্ধে সৌদি আরব এবং আরব আমিরাতের মধ্যে স্পষ্টত বিভক্তি দেখা দিয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর যেকোনো দেশের চেয়ে আরব আমিরাতের বেশি সংখ্যক সৈন্য নিহত হয়েছে। কয়েক দফা ব্যর্থ অভিযান চালানোর পর আরব আমিরাতের মদদপুষ্ট মিলিশিয়া বাহিনী বিমানবন্দরটি দখলে নেয়। এর ফলে আমির শাসিত রাষ্ট্রগুলো এবং সৌদি মদদপুষ্ট হাদি বাহিনীর মধ্যে উত্তেজনা আরো তুঙ্গে উঠবে বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২