রাকা প্রদেশে দায়েশের অবস্থানে সিরিয় বিমান বাহিনীর বোমা বর্ষণ
https://parstoday.ir/bn/news/west_asia-i39684-রাকা_প্রদেশে_দায়েশের_অবস্থানে_সিরিয়_বিমান_বাহিনীর_বোমা_বর্ষণ
সিরিয়ার জঙ্গিবিমান দেশটির উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে তাকফিরি দায়েশের অবস্থানে বোমা বর্ষণ করেছে। দায়েশের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাকা পুর্নদখলে নিতে সিরিয় বাহিনী যখন সাড়াশি অভিযান শুরু করেছে তখন এ হামলার খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৮, ২০১৭ ১২:২২ Asia/Dhaka
  • রাকা প্রদেশে দায়েশের অবস্থানে সিরিয় বিমান বাহিনীর বোমা বর্ষণ

সিরিয়ার জঙ্গিবিমান দেশটির উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে তাকফিরি দায়েশের অবস্থানে বোমা বর্ষণ করেছে। দায়েশের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাকা পুর্নদখলে নিতে সিরিয় বাহিনী যখন সাড়াশি অভিযান শুরু করেছে তখন এ হামলার খবর এলো।

সিরিয়ার বিমান বাহিনী রাকার পশ্চিম উপকণ্ঠে সন্ত্রাসীদের ঘাঁটি এবং সামরিক যানে বোমা বর্ষণ করেছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে। সিরিয় বাহিনী গত মঙ্গলবার রাকা প্রদেশে প্রবেশে করেছে এবং রাকা শহরের দিকে অগ্রাভিযানের সময় কারবাহ মোহসেন এবং বেইর আল সাবা গ্রাম দু'টি সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়। গ্রাম দু’টি রাকা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং রাকা-আলেপ্পো মহাসড়ক থেকে সাত কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

সাম্প্রতিক সময়ে উগ্র জঙ্গিদের হাত থেকে সিরিয়ার একের পর এক শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এ কাজে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহসহ আরো কিছু স্বেচ্ছাসেবী বাহিনী। সেইসঙ্গে তাদেরকে আকাশ থেকে বিমান সহায়তা দিচ্ছে রাশিয়ার বিমান বাহিনী।#

পার্সটুডে/বাবুল আখতার/৮