সৌদি জোটের কাতারি সেনাদল ইয়েমেন থেকে স্বদেশে ফিরে এসেছে
জুন ০৮, ২০১৭ ১৬:৩৪ Asia/Dhaka
সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের কাতারি সেনাদল স্বদেশে ফিরে এসেছে। এ জোটের সেনারা ইয়েমেনে এক তরফা আগ্রাসনে লিপ্ত রয়েছে।
কাতারের টেলিভিশন আজ(বৃহস্পতিবার) এক বার্তায় জানিয়েছে, ইয়েমেন থেকে দেশটির এক হাজারের বেশি সেনা স্বদেশে ফিরে এসেছে। কাতারকে সৌদি নেতৃত্বাধীন জোটে থাকতে দেয়া হবে বলে গত সোমবার ঘোষণা করা হয়েছিল। কথিত সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে কাতারের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়েছিল।
প্রধানত পারস্য উপসাগরীয় দেশগুলোর সেনাদের নিয়ে গঠিত জোট ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে এক তরফা আগ্রাসনের নিয়োজিত রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৮
ট্যাগ