আমরা কখনই আত্মসমর্পণ করব না: কাতারের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i39730-আমরা_কখনই_আত্মসমর্পণ_করব_না_কাতারের_পররাষ্ট্রমন্ত্রী
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি ঘোষণা করেছেন,তার দেশ কখনই আত্মসমর্পণের করবে না। রাজধানী দোহায় আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ ঘোষণা দেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৮, ২০১৭ ১৮:৫৩ Asia/Dhaka
  • শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি
    শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি ঘোষণা করেছেন,তার দেশ কখনই আত্মসমর্পণের করবে না। রাজধানী দোহায় আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ ঘোষণা দেন তিনি।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কাতার কখনই স্বাধীন পররাষ্ট্র নীতিকে বিসর্জন দেবে না।  সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক না রাখলেও কাতার আজীবন চলতে পারবে। 

সম্পর্ক ছিন্নকারী দেশগুলো কি চায় তার তালিকা এখনো দেয় নি উল্লেখ করে তিনি বলেন, বিরাজমান সংকট শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। কাতার সংকটের কোনো সামরিক সমাধান নেই বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় কাতারে তুর্কি সেনা মোতায়েনের বিষয়েও কথা বলেন আবদুর রহমান। তিনি বলেন, গোটা অঞ্চলের নিরাপত্তার খাতিরেই কাতারে মোতায়েন হবে তুর্কি সেনাদল। 

সৌদি আরব, বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাতসহ আরো কয়েকটি দেশ সোমবার দোহার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে এবং এর মধ্যদিয়ে চলমান সংকটের সৃষ্টি হয়। সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এবং ইরানের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে এনে এ পদক্ষেপ নেয় আরব দেশগুলো।#

পার্সটুডে/মূসা রেজা/৮