সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইয়েমেনি সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i39732-সৌদি_এফ_১৫_যুদ্ধবিমান_ভূপাতিত_করল_ইয়েমেনি_সেনারা
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা সৌদি আরবের একটি সুপারসনিক এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সৌদি রাজকীয় বিমান বাহিনীর এ বিমানটি এক ইঞ্জিন বিশিষ্ট এবং বহুমুখী কাজে ব্যবহারের উপযোগী ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৮, ২০১৭ ১৯:৪৬ Asia/Dhaka
  • সৌদি যুদ্ধবিমান
    সৌদি যুদ্ধবিমান

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা সৌদি আরবের একটি সুপারসনিক এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সৌদি রাজকীয় বিমান বাহিনীর এ বিমানটি এক ইঞ্জিন বিশিষ্ট এবং বহুমুখী কাজে ব্যবহারের উপযোগী ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একটি নিরাপত্তা সূত্র আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে বলেছেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটি ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনের রাজধানী সানার আকোশ ওড়ার সময় বিমানটি ভূপাতিত করা হয়।বিমানটি ইয়েমেনের বিভিন্ন এলাকার আবাসিক ভবনে হামলা চালাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, আজই সৌদি জঙ্গিবিমান থেকে ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের রাজিহ জেলায় হামলা চালানো হয়। এতে অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত ও বহু ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া, রাজধানী সানা থেকে ১২০ কিলোমিটার পূর্বে সিরওয়াহ শহরে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। তবে ওই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮